মাদ্রাসায় যেতে অনিচ্ছুক হাফেজ কিশোরের বিষপানে আত্মহত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদ্রাসায় যেতে অনিচ্ছুক হাফেজ কিশোরের বিষপানে আত্মহত্যা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬



মাদ্রাসায় যেতে অনিচ্ছুক হাফেজ কিশোরের বিষপানে আত্মহত্যা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে মাদ্রাসায় যাওয়ার অনীহা থেকে মায়ের ওপর অভিমান করে সালমান (১৭) নামে এক কুরআন হাফেজ বিষপানে আত্মহত্যা করেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সালমান ওই গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে এবং ৩০ পারা কুরআনের হাফেজ ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সালমান দীর্ঘদিন ধরেই মাদ্রাসায় যেতে চাইত না। কিন্তু তার মা শাহনাজ বেগম ছেলেকে হাফেজ বানানোর পর পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বারবার চাপ দিতেন। গত মঙ্গলবার দুপুরে মা তাকে জোরপূর্বক উপজেলার বাঘ আঁচড়া হাফিজিয়া মাদ্রাসায় রেখে আসেন। লোকমুখে জানা গেছে, এবারও সে মাদ্রাসায় যেতে তীব্র আপত্তি জানিয়েছিল, কিন্তু মায়ের পীড়াপীড়িতে শেষ পর্যন্ত তাকে যেতে হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজের ইচ্ছার বিরুদ্ধে মাদ্রাসায় পাঠানোর কারণে মায়ের ওপর প্রচণ্ড অভিমান থেকেই সালমান বিষপান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন। ওসি বলেন,
“আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
প্রাথমিকভাবে জানা গেছে, ছেলেটি মাদ্রাসায় যেতে ইচ্ছুক ছিল না, যা নিয়ে পরিবারের সাথে তার মনোমালিন্য চলছিল। ধারণা করা হচ্ছে, সেই অভিমান থেকেই সে বিষপান করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং আইনানুগ প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।”

কিশোর হাফেজের এমন অকাল মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩:২০:১৯   ১৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
২৮ জুন সিটি এলাকায় ১ লাখ ৩৯ হাজার শিশু পাবে ভিটামিন ’এ’ ক্যাপসুল
দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ভেনামি চিংড়ি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিজিটাল রূপান্তরের ঝুঁকি কমাতে পারস্পরিক সহযোগিতার আহ্বান আইসিটি মন্ত্রীর
বিরোধী দলের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায় : রিজভী
বিদেশে পাচার হওয়া ঋণের অর্থ উদ্ধারে ৩০ ব্যাংকের উদ্যোগ : অর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর কল্যাণমুখী পরিকল্পনা বাস্তবায়নের বাজেট : সংসদে এমপিরা
দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ