জামায়াতকে রাজনৈতিকভাবে পুরোপুরি নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামায়াতকে রাজনৈতিকভাবে পুরোপুরি নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬



জামায়াতকে রাজনৈতিকভাবে পুরোপুরি নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জামায়াতের অতীত ইতিহাস, আমরা সবাই জানি। দেশবাসী সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায়, সেভাবে আমাদের কাজ করতে হবে।’

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

এ ছাড়া জামায়াত আমির শফিকুর রহমানের ‘বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে’—বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তিনি তা প্রত্যাখ্যান করেছেন। ‘জামায়াত আমিরের এই বক্তব্য বিভেদ ও ধূম্রজাল তৈরির প্রচেষ্টা’ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনমত প্রতিফলিত হয়েছে। জনগণ ও বিশ্ববাসীর কাছে এই নির্বাচন স্বীকৃত। দীর্ঘ ১৮ বছরের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
দেশি-বিদেশি পর্যবেক্ষক এবং আন্তর্জাতিক মহলে এই নির্বাচন প্রশংসিত হয়েছে। সেই নির্বাচনে ২১৩টি আসন পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। এমন স্বচ্ছ প্রক্রিয়া নিয়ে জামায়াত আমিরের বিতর্কিত মন্তব্য শুধু অনভিপ্রেত নয়, বরং এটি সুস্থ চিন্তার পরিপন্থী।’

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর আমিরের এই বক্তব্য বিএনপি কেবল প্রত্যাখ্যানই করছে না, বরং এর তীব্র নিন্দা জানাচ্ছে।
৫ আগস্টের পর আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ পেয়েছি, একটি বিশেষ পক্ষ বারবার বিভ্রান্তি ছড়িয়ে সেই সুযোগ নষ্ট করতে চাইছে। তারা দেশকে আবারও স্বৈরাচারের দিকে ঠেলে দিতে চায় কি না, তা দেশবাসীকে ভেবে দেখতে হবে।’

বাংলাদেশ সময়: ১৭:৩২:৩৮   ১১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ