শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

তাইনিজ তাইপেকে হারিয়ে এশিয়ান বিচ গেমসের সেমিতে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » তাইনিজ তাইপেকে হারিয়ে এশিয়ান বিচ গেমসের সেমিতে বাংলাদেশ
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬



তাইনিজ তাইপেকে হারিয়ে এশিয়ান বিচ গেমসের সেমিতে বাংলাদেশ

তাইনিজ তাইপের বিপক্ষে দারুণ একটা জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শুরু থেকেই দাপট দেখিয়ে প্রতিপক্ষকে কার্যত কোনো সুযোগই দেয়নি লাল-সবুজের দল। এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো এশিয়ান বিচ গেমসের কাবাডিতে মেয়েদের বিভাগে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।

শনিবার (২৫ এপ্রিল) চীনের সানিয়ায় অনুষ্ঠিত ম্যাচে চাইনিজ তাইপেকে ৫৯-২০ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এর আগে থাইল্যান্ডকে ৫১-৩৪ ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিল লাল-সবুজ।

চার দলের গ্রুপে বাংলাদেশ ও নেপাল— দুই দলেরই পয়েন্ট সমান ৪ করে। ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় তাদের পদকও নিশ্চিত। এখন গ্রুপ ‘বি’-এর শীর্ষস্থান নির্ধারণে রোববার (২৬ এপ্রিল) মুখোমুখি হবে এই দুই দল।

অন্যদিকে, ছেলেদের পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক। টুর্নামেন্টে টানা দ্বিতীয় পরাজয়ের মুখ দেখেছে বাংলাদেশ পুরুষ কাবাডি দল। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারার পর শনিবার (২৫ এপ্রিল) ইরানের বিপক্ষেও ৪৭-৩১ পয়েন্টে হেরেছে তারা।

বিচ ভলিবলে অবশ্য সুখবর দিয়েছে মেয়েরা। মালদ্বীপের বিপক্ষে ২১-১৫ ও ২১-১৯ পয়েন্টে জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল। তবে এই ইভেন্টে ছেলেদের ভাগ্য সহায় হয়নি। জাপানের বিপক্ষে তারা ২১-১১ ও ২১-১২ পয়েন্টে হেরে গেছে।

বাংলাদেশ সময়: ২৩:১৯:৩৩   ১০ বার পঠিত