রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

সরিষাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান, সরঞ্জামসহ ৭ জুয়াড়ী আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান, সরঞ্জামসহ ৭ জুয়াড়ী আটক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬



সরিষাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান, সরঞ্জামসহ ৭ জুয়াড়ী আটক

জামালপুর প্রতিনিধি : সরিষাবাড়ী জামালপুরের সরিষাবাড়ী থানা পুলিশের এক বিশেষ অভিযানে জুয়া খেলারত অবস্থায় ৭ জনকে আটক করা হয়েছে। উপজেলার মাজালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানা পুলিশের একটি চৌকস দল মাজালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় জুয়া খেলার আসর থেকে হাতেনাতে ৭ জনকে আটক করা হয়। অভিযানে উদ্ধার করা হয় জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ টাকা।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আজ (রবিবার) দুপুরে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সরিষাবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় মাদক ও জুয়াসহ সকল ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছে পুলিশ প্রশাসন।

বাংলাদেশ সময়: ২২:৪৫:০৯   ২২ বার পঠিত