প্রশাসনের কঠোর নির্দেশে জামালপুরে ফুয়েল কার্ড ছাড়া মিলছে না তেল

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রশাসনের কঠোর নির্দেশে জামালপুরে ফুয়েল কার্ড ছাড়া মিলছে না তেল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬



প্রশাসনের কঠোর নির্দেশে জামালপুরে ফুয়েল কার্ড ছাড়া মিলছে না তেল

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের জ্বালানি তেলের পাম্পগুলোতে আজ এক অভূতপূর্ব চিত্র লক্ষ্য করা গেছে। দীর্ঘদিনের বিশৃঙ্খলা, দালালচক্র আর তদবিরবাজদের দৌরাত্ম্য কাটিয়ে এক নতুন নিয়মের বলয়ে প্রবেশ করেছে শহরের ফিলিং স্টেশনগুলো। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে শুধুমাত্র বৈধ ‘ফুয়েল কার্ড’ ধারী চালকদের কাছেই কিউআর কোড স্ক্যান করে তেল বিক্রি করা হচ্ছে।

সকাল থেকেই শহরের বিভিন্ন পাম্পে মোটরবাইক চালকদের দীর্ঘ সারি দেখা গেলেও সেখানে ছিল না কোনো হট্টগোল। পাম্প কর্তৃপক্ষ সরাসরি ডিজিটাল কার্ড স্ক্যান করে তেল সরবরাহ করছে। লাইসেন্সবিহীন চালক এবং অনিবন্ধিত মোটরবাইকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতির কারণে সাধারণ চালকদের মধ্যে ফিরেছে স্বস্তি।

“আগে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও দালালের কারণে তেল পেতাম না। আজ লাইন বড় হলেও কেউ পাশ কাটিয়ে ঢুকতে পারছে না। কার্ড আছে, স্ক্যান হচ্ছে, তেল পাচ্ছি—সবকিছুই খুব স্বচ্ছ।”

অন্যান্য দিনগুলোতে পাম্পগুলোতে স্থানীয় প্রভাবশালী বা দালালদের যে উৎপাত থাকতো, আজ তা পুরোপুরি অনুপস্থিত। প্রশাসনের কঠোর নজরদারির ফলে কোনো প্রকার বিশেষ সুপারিশ বা তদবির কাজে আসছে না। ফলে প্রকৃত গ্রাহকরা কোনো হয়রানি ছাড়াই দ্রুততম সময়ে জ্বালানি সংগ্রহ করতে পারছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, আইনের সঠিক প্রয়োগ এবং ডিজিটাল পদ্ধতির ব্যবহার শুরু হওয়ায় একদিকে যেমন সরকারের রাজস্ব নিশ্চিত হচ্ছে, অন্যদিকে সড়কে শৃঙ্খলা ফিরছে। চালকদের বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণে উদ্বুদ্ধ করতে এই ‘ফুয়েল কার্ড’ পদ্ধতি মাইলফলক হিসেবে কাজ করছে।

শহরের সচেতন মহলের মতে, প্রশাসনের এই কর্মতৎপরতা নিয়মিত বজায় থাকলে জামালপুরের জ্বালানি খাত ও ট্রাফিক ব্যবস্থাপনায় দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন আসবে।

বাংলাদেশ সময়: ১৯:৩১:৩৯   ১৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ