হবিগঞ্জে বিজিবির অভিযানে ৯৫ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » হবিগঞ্জে বিজিবির অভিযানে ৯৫ লাখ টাকার ভারতীয় পণ্য আটক
সোমবার, ৪ মে ২০২৬



হবিগঞ্জে বিজিবির অভিযানে ৯৫ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ৫৫ বিজিবির বিশেষ অভিযানে প্রায় ৯৫ লক্ষ ১১ হাজার ৭৮০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ অবৈধ ওষুধ, জিরা এবং কাঠ জব্দ করা হয়েছে।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৬টার দিকে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সন্দেহভাজন ট্রাককে আটক করা হয়।

ট্রাকটি তল্লাশি করে পাথরের নিচে লুকানো অবস্থায় বস্তার ভেতরে বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ অবৈধ ওষুধ ও জিরা উদ্ধার করা হয়। পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্যের কোনো বৈধ কাগজপত্র না থাকায় তা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

এছাড়া, পৃথক আরেকটি অভিযানে মাধবপুর উপজেলার হরিণখোলা বিওপির টহলদল হরিণখোলা এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩১ হাজার ৭৮০ টাকা মূল্যের ভারতীয় আকাশমনি কাঠ জব্দ করে। জব্দকৃত পণ্যসমূহ বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে, চোরাচালান ও মাদক চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২৩:৩২:০১   ১৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ