জামালপুরে ১৫০ পিস টাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ১৫০ পিস টাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার
বুধবার, ৬ মে ২০২৬



জামালপুরে ১৫০ পিস টাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক টাপেন্টাডল ট্যাবলেটসহ রতন ইসলাম (৩০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আজ বুধবার (৬ মে) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল জামালপুর সদর থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ১৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি রতন ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রতন ইসলাম জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কাচাসড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রতন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮:০৬:২৭   ১১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে প্রশাসন ও বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্তৃপক্ষের জরুরি সভা অনুষ্ঠিত
সদরপুরে অবৈধভাবে মাছ ধরার দায়ে দুই জেলের জেল ও জাল জব্দ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
শাকিরার লাইভ কনসার্ট দেখুন ঘরে বসে
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ফেনীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী
আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ