অলাভজনক প্রকল্প পর্যালোচনা বা বাতিলের ইঙ্গিত অর্থমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » অলাভজনক প্রকল্প পর্যালোচনা বা বাতিলের ইঙ্গিত অর্থমন্ত্রীর
রবিবার, ১০ মে ২০২৬



অলাভজনক প্রকল্প পর্যালোচনা বা বাতিলের ইঙ্গিত অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন থেকে সরকারি কোনো প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগের বিপরীতে বাস্তব সুফল এবং পরিবেশগত সুরক্ষার বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। জনগণের অর্থের সঠিক ব্যবহার এবং জবাবদিহিতা নিশ্চিত করতেই সরকার এ ধরনের নীতিগত অবস্থান নিয়েছে।

আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত ‘স্টেপিং ফরওয়ার্ড: রেইজ-২ এর উদ্বোধন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, অতীতে অপরিকল্পিতভাবে নেওয়া অনেক অলাভজনক প্রকল্প বর্তমানে পর্যালোচনা কিংবা বাতিলের তালিকায় রয়েছে।
সরকারের লক্ষ্য এখন এমন প্রকল্প গ্রহণ করা, যা সরাসরি মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।

তিনি বলেন, গণতন্ত্র শুধু রাজনৈতিক ব্যবস্থায় সীমাবদ্ধ থাকলে চলবে না, অর্থনীতিতেও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অর্থনীতির গণতান্ত্রিকীকরণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিক যেন জাতীয় অর্থনীতির অংশীদার হতে পারে, সেটিই সরকারের মূল লক্ষ্য।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কার্যক্রমের প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, সরকারের অর্থনৈতিক দর্শনের সঙ্গে পিকেএসএফ-এর কর্মকাণ্ডের মিল রয়েছে।
তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রম আরো বৈচিত্র্যময় করার আহ্বান জানান। বিশেষ করে ইউনিভার্সাল হেলথ কেয়ার, শিক্ষা এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিতে পিকেএসএফ-এর মতো প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখতে চায় সরকার।

নারীর ক্ষমতায়নের বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে নারীদের সরাসরি ক্যাশ ট্রান্সফারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে চাহিদা বৃদ্ধি এবং সঞ্চয়ের প্রবণতা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
একই সঙ্গে কৃষকদের সরাসরি ইনপুট সহায়তা এবং স্বাস্থ্য খাতে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।

ক্ষুদ্র উদ্যোক্তা ও ঐতিহ্যবাহী শিল্পের উন্নয়নের প্রসঙ্গ তুলে অর্থমন্ত্রী বলেন, সরকার “ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট” ধারণা বাস্তবায়নে কাজ করছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, বরিশালের শীতল পাটিকে ডিজাইন সাপোর্ট, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত করা গেলে তা দেশের জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে।

এছাড়া থিয়েটার, ক্রীড়া ও সংগীতকে শিল্পখাত হিসেবে স্বীকৃতি দিয়ে অর্থনীতিতে তাদের অবদান বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমা মোবারেক। সম্মানিত অতিথি ছিলেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিষয়ক ভারপ্রাপ্ত ডিভিশন ডাইরেক্টর ড. গেইল এইচ. মার্টিন। অনুষ্ঠানে উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, পিকেএসএফ কর্মকর্তাসহ আরএআইএসই প্রকল্পের তৃণমূল পর্যায়ের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫০:৫২   ১০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ