মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক
সোমবার, ১১ মে ২০২৬



মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

মধুখালী( ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে সন্ত্রাসবিরোধী আইনে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান (৬৫), পিতা মৃত - আব্দুর রহমান মোল্যা’কে আটক করেছে ফরিদপুর ডিবি পুলিশ । তার নামে কোতয়ালী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে, মামলা নং-১৮, তাং-০৬/১২/২৫ইং, জিআর নং-৭২৭/২৫। মামলার ঘটনায় জড়িত থাকার প্রমাণ সাপেক্ষে গত ৮মে শুক্রবার ভোররাতে মধুখালী থানাধীন কুড়ানিয়ারচর নিজ বাসস্থান থেকে এসআই (নিরস্ত্র) মোঃ আহাদুজ্জামানের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে আসামীকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ০১নং আমলী আদালত ফরিদপুরে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী, আওয়ামী লীগ ও তার অন্যান্য অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে সরকারকে উৎখাত, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, দেশে অস্থিরতা সৃষ্টি, জন নিরাপত্তা বিপন্ন করা, জনমনে হ্রাস ও আতঙ্ক সৃষ্টির লক্ষে নাশকতা করার পরিকল্পনা, প্রস্তুতি, সমর্থন, অর্থায়ন এবং অপরাধ সংগঠনের ষড়যন্ত্র ও প্রচেষ্টার অভিযোগ তার বিরুদ্ধে। তিনি নিষিদ্ধ ঘোষিত মধুখালী উপজেলা কৃষকলীগের সদস্য সচিবের দায়িত্ব পালন করতেন ।
আসামীর বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে, তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত প্রেরিত আসামীকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন। এছাড়াও পুলিশের পক্ষ থেকে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও এজাহারে উল্ল্যেখিত অন্যান্য পলাতক আসামীদের অবস্থান শনাক্তসহ গ্রেফতার এবং ঘটনায় জড়িত অজ্ঞাতনামা আসামীদের নাম ঠিকানা সংগ্রহের লক্ষ্যে আসামীকে পৃথক প্রতিবেদনে রিমান্ডের আবেদন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৮:১৫   ১০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ