নগরকান্দায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগে আদালতে মামলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরকান্দায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগে আদালতে মামলা
শনিবার, ১৬ মে ২০২৬



নগরকান্দায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগে আদালতে মামলা

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাসাগাড়ী গ্রাম গৃহবধূ সুমাইয়া আক্তারের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন নিহতের বাবা শেখ হান্নান।
মামলায় স্বামী খায়ের মাতুব্বর ওরফে আরাফ মাতুব্বর, শ্বশুর সাখাওয়াত মাতুব্বর, শাশুড়িসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, গত ১৩ মার্চ রাতে আসামিদের বাড়িতে সুমাইয়া আক্তারের মৃত্যু হয়। পরে বিষয়টি আত্মহত্যা বলে প্রচার করা হলেও নিহতের পরিবারের দাবি, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
বাদী শেখ হান্নান অভিযোগ করেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি মেয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান। এছাড়া যে ঘরে ঘটনাটি ঘটেছে, সেই ঘরের অবস্থা দেখে আত্মহত্যা করা অসম্ভব বলেও দাবি করেন তিনি।
ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। তবে নিহতের পরিবারের অভিযোগ, তারা সঠিক বিচার পাননি এবং পুলিশি সহযোগিতাও মেলেনি।
পরবর্তীতে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে আদালতে হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা। তিনি দাবি করেন, “আমার মেয়ে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। সুষ্ঠু তদন্ত হলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৪৯:৫১   ৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে কিশোর-কিশোরী ও নারীর ক্ষমতায়নে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত
সালথায় কৃষি প্রণোদনায় ২ হাজার ৪৩০ কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার
ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণে সাইবার নিরাপত্তা সংশোধন বিল পাস
ফরিদপুরের ভাঙ্গায় ২ গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ১০
সালথায় নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
টেকনাফের দুর্গম পাহাড় থেকে অপহৃত চার তরুণ উদ্ধার
নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ১
কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি সুবিধা ভোগ করেন : তথ্য কর্মকর্তা
অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে নতুন আইন পাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ