কাই-এ্যালটেক গ্রুপের বার্ষিক ডিলার কনফারেন্স চীনে অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » কাই-এ্যালটেক গ্রুপের বার্ষিক ডিলার কনফারেন্স চীনে অনুষ্ঠিত
শনিবার, ১৬ মে ২০২৬



কাই-এ্যালটেক গ্রুপের বার্ষিক ডিলার কনফারেন্স চীনে অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় অ্যালুমিনিয়াম প্রোফাইল প্রস্তুতকারক কাই-এ্যালটেক গ্রুপের বার্ষিক ডিলার কনফারেন্স ২০২৫-২০২৬ সম্প্রতি চীনের সাংহাই শহরে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইব্রাহীম ডি মামুন, ব্যবস্থাপনা পরিচালক আল আমিন মুর্শেদসহ প্রতিষ্ঠানের অন্যান্য পরিচালক এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শীর্ষস্থানীয় ডিলাররা।

ব্যবসায়িক সাফল্য, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত এই কনফারেন্সে ডিলারদের অবদান বিশেষভাবে তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ধারাবাহিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য নির্বাচিত ডিলারদের বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহকদের আস্থা, উন্নত প্রযুক্তি এবং ডিলারদের আন্তরিক সহযোগিতার কারণেই কাই-এ্যালটেক গ্রুপ দেশের অ্যালুমিনিয়াম শিল্পে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ও সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

জাঁকজমকপূর্ণ এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা শুধু ব্যবসায়িক অভিজ্ঞতাই নয়, বরং দেশ ও আন্তর্জাতিক পরিবেশে পারস্পরিক ব্যবসায়িক কৌশল বিনিময়, সুসম্পর্ক স্থাপন, এবং নতুন সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগও পান।

বাংলাদেশ সময়: ১৮:৩৩:১২   ১১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ