রবিবার, ১৭ মে ২০২৬

সদরপুরে দিনের বেলা দুঃসাহসিক চুরির ঘটনায় ২ চোর কে আটক করে পুলিশে সোপর্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে দিনের বেলা দুঃসাহসিক চুরির ঘটনায় ২ চোর কে আটক করে পুলিশে সোপর্দ
রবিবার, ১৭ মে ২০২৬



সদরপুরে দিনের বেলা দুঃসাহসিক চুরির ঘটনায় ২ চোর কে আটক করে পুলিশে সোপর্দ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় প্রকাশ্য দিনের বেলায় দুঃসাহসিক চুরির ঘটনায় ২ চোর কে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনগন।

আটককৃত ২ চোর হচ্ছেন উপজেলার ভাষানচর ইউনিয়ননের মেছের ডাংগী গ্রামের রব শেখের পুত্র জাকির হোসেন(৩৫) অপরজন নগরকান্দা থানার আমিন মিয়া(২৫) পিতা-অজ্ঞাত। তবে আমিন মিয়ার মা বন্যা আক্তার সদরপুরে ভিক্ষা করে দিনাতিপাত করেন বলে জানা গেছে।

রবিবার(১৭ মে) দুপুর ১২ টার দিকে বিস্থস্ত সুত্রের মাধ্যমে চুরি হওয়া মোবাইল উদ্ধার করা হয় আমিনের কাছ থেকে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর সন্দেহভাজন জাকির কে আটক করে স্থানীয়রা। পরে সদরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ঘটনার বিবরনে উপজেলার সদর ইউনিয়নের সতেররশি মধ্যপাড়ার ভুক্তভুগী পরিবার জানান, গত ৯ মে দুপুর বেলা পাশের গ্রামে বিয়ের দাওয়াত খেতে যান রুমা সুরুজ দম্পতি৷ দুপুর আড়াইটার দিকে দাওয়াত খেয়ে বাড়ি এসে দেখে তাদের ঘরের দরজার তালা ভাংগা। আলমারি সুকেচ ভেংগে চোরেরা মুল্যবান মালামাল নিয়ে যায়। দুঃসাহসিক এই চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃস্টি হয়। তাৎক্ষনিক সদরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। একটি নকিয়া বাটন ফোন নিয়ে যায় চোর চক্র। মোবাইলের বেচাবিক্রির সুত্রধরে আজ তাদের আটক করে ভুক্তভুগী পরিবারের প্রবাসী সুরুজ মোল্যা। পরে স্থানীয়রা উত্তমমাধ্যম দিলে ঘটনার স্বীকোরক্তি করেন আমিন মিয়া। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বাড়ি থেকে স্থানীয়রা জাকির শেখকে আটক করে।
পরবর্তিতে পুলিশে খবর দিলে এস আই মেহেদী হাসান ও এস আই কাজী মিনারুল ঘটনাস্থলে এসে জনতার হাত থেকে আটককৃতদের উদ্ধার করে থানায় নিয়ে যায়৷ এ ব্যাপারে এস আই কাজী মিনারুল বলেন আটককৃতদের বিরুদ্ধে আইনী ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের বিরুদ্ধে পুর্বেও মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৩৫:১৯   ৯ বার পঠিত