রোহিঙ্গা ক্যাম্পে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ৩

প্রথম পাতা » চট্টগ্রাম » রোহিঙ্গা ক্যাম্পে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ৩
মঙ্গলবার, ১৯ মে ২০২৬



রোহিঙ্গা ক্যাম্পে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ৩

কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, ২৭ রাউন্ড গুলি, ৪৩ হাজার ৬০০ ইয়াবাসহ তিনজনকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (১৯ মে) ভোরে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্প-১ ইস্টে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন।

আটকরা হলেন: মো. জাহিদ হোসেন (৩৮), নুর সেহেরা (১৮) ও আব্দুল হামিদ (৩২)। তারা সবাই ক্যাম্প-১ ইস্টের বাসিন্দা।

এপিবিএন জানায়, উখিয়ার লম্বাশিয়া ক্যাম্প-১ ইস্টে মঙ্গলবার ভোরে দিল মোহাম্মদের শেডে ইয়াবা বেচাকেনা করা হচ্ছে এমন তথ্য পেয়ে বিশেষ অভিযান শুরু করে এপিবিএন। অভিযানে রোহিঙ্গাদের কয়েকটি শেড ঘিরে ফেলা হয়। এ সময় দিল মোহাম্মদ শেড থেকে তিনজনকে আটক করা হয়। যার মধ্যে দিল মোহাম্মদের পরিহিত লুঙ্গির কোমরের পিছনে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল, পিস্তলের পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন, লুঙ্গির সামনের কোচা হতে কালো পলিথিনে মোড়ানো আরও দুটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। তার কাঁধে ঝোলানো একটি কালো ব্যাগের ভেতর হতে চারটি পলিব্যাগে মোড়ানো ৪০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

আর নুর সেহেরার কাছ থেকে ১০টি নীল রঙের জিপারযুক্ত পলিব্যাগে দুই হাজার ইয়াবা জব্দ করা হয়। এ ছাড়া আব্দুল হামিদের কাছ থেকে জব্দ করা হয় ১৬০০ ইয়াবা।

উখিয়ার ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন বলেন, ‘জব্দ করা ইয়াবার ওজন চার কেজি ২৪০ গ্রাম। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলেই জব্দের তালিকা প্রস্তুত করা হয় এবং জব্দ আলামত ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট আইনে মামলা করে আটকদের উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৮:১৮:৩৪   ১৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ