আলফাডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ এর উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলফাডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ এর উদ্বোধন
মঙ্গলবার, ১৯ মে ২০২৬



আলফাডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ এর উদ্বোধন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী।

উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী। স্বাগত বক্তব্য দেন এবং সার্বিক দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান।

সভাপতির বক্তব্যে ইউএনও রিফাত নূর মৌসুমী বলেন, ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে সরকার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু করেছে। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বচ্ছ ও জনবান্ধব সেবা পৌঁছে দিতেই এই মেলার আয়োজন করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান বলেন, ভূমি সংক্রান্ত নানা জটিলতা দূর করতে বর্তমানে অনলাইনে নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। জনগণকে এসব সেবা সম্পর্কে সচেতন করা এবং সহজভাবে সেবা পৌঁছে দেওয়াই এই ভূমিসেবা মেলার মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জামান খসরু এবং পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন প্রমুখ।

বক্তারা ডিজিটাল ভূমি সেবার সুফল ও জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষ আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য ও পরামর্শ বিনামূল্যে প্রদান করা হবে। সাধারণ মানুষ সরাসরি এসে নামজারি, খতিয়ান, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা সম্পর্কে জানতে ও আবেদন করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৮:২৫:০৯   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোনারগাঁয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু
বন্দরে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু
সদরপুরে উৎসবমুখর পরিবেশে ‘ভূমি সেবা সপ্তাহ’ উদযাপিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
ফরিদপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা বিষয়ক সেমিনার
আলফাডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ এর উদ্বোধন
ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
রোহিঙ্গা ক্যাম্পে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ৩
সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব - স্পীকার
শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ