শিগগিরই ‘স্বাধীন গণমাধ্যম কমিশন’ গঠন করা হবে : তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিগগিরই ‘স্বাধীন গণমাধ্যম কমিশন’ গঠন করা হবে : তথ্যমন্ত্রী
মঙ্গলবার, ১৯ মে ২০২৬



শিগগিরই ‘স্বাধীন গণমাধ্যম কমিশন’ গঠন করা হবে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে স্বাধীন গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সব পক্ষকে সাথে নিয়ে একটি কার্যকর ও গ্রহণযোগ্য স্বাধীন ‘গণমাধ্যম কমিশন’ গঠনের কাজ চলমান রয়েছে। শিগগিরই জাতিকে একটি প্রায়-বিচারিক ক্ষমতাসম্পন্ন স্বাধীন গণমাধ্যম কমিশন উপহার দেওয়া সম্ভব হবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নতুন জাতীয় দৈনিক ‘আগামী সময়’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে আমাদের দলের নেতা, প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। অতীত ও বর্তমানের অভিজ্ঞতা থেকে আমরা বুঝেছি-গণমাধ্যম সম্পর্কে সরকারের যে খবরদারি করার প্রথাগত দৃষ্টিভঙ্গি ছিল, সেখান থেকে সরকারকে সরে আসতে হবে। গণমাধ্যম জগতে সরকার কেবলই একজন সেবক এবং সম্প্রচার মাধ্যমসহ অন্য সবার মতো একজন অংশীদার মাত্র।’

তিনি আরও বলেন, গণমাধ্যম কমিশন গঠিত হলে, এর রেগুলেশনের কারণে সরকার যেমন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ পাবে না, তেমনি মালিক পক্ষও সাংবাদিকদের তাদের পেশাগত অধিকার ও নিরাপত্তা থেকে বঞ্চিত করতে পারবেন না। অপরদিকে, কলম হাতে থাকলেই সাংবাদিকতার নামে যেকোনো ধরনের নৈরাজ্য তৈরি করা যাবে না। সব পক্ষকে এই কমিশনের আওতায় আসতে হবে।

আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, আগামী দিনের সভ্যতাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে চ্যালেঞ্জ করে টিকে থাকতে হবে। ডিজিটাল ওয়ার্ল্ড এবং অনলাইন প্ল্যাটফর্মের এই তীব্র প্রতিযোগিতার যুগে ‘আগামী সময়’ পত্রিকা অতীত ও বর্তমান সম্পর্কে সজাগ থেকে একটি শক্তিশালী অংশীদার হিসেবে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক আগামী সময়-এর সম্পাদক মোস্তফা মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্পাদক ও বিশিষ্ট নাগরিকগণ অংশ নেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।

এ ছাড়াও বিশিষ্ট নাগরিক ও রাজনীতিবিদদের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ।

গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে বক্তব্য রাখেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবির এবং মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

বাংলাদেশ সময়: ২৩:৪০:২১   ১২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে আরতির সময় পূজা কমিটির সাধারণ সম্পাদকের মৃত্যু
প্রথমবার অনজে ডি’অর জিতলেন এমবাপে
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪
এসএসসি বৃত্তি-২০২৬ কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর ৮ শিক্ষার্থী সাধারণ বৃত্তি অর্জন
সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
আজ আন্তর্জাতিক শেফ দিবস
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী
দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ