টিকা ঘাটতি নিয়ে সতর্ক করে অন্তর্বর্তী সরকারকে পাঁচটি চিঠি দিয়েছিল ইউনিসেফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » টিকা ঘাটতি নিয়ে সতর্ক করে অন্তর্বর্তী সরকারকে পাঁচটি চিঠি দিয়েছিল ইউনিসেফ
বুধবার, ২০ মে ২০২৬



টিকা ঘাটতি নিয়ে সতর্ক করে অন্তর্বর্তী সরকারকে পাঁচটি চিঠি দিয়েছিল ইউনিসেফ

দেশে টিকার ঘাটতি এবং রোগ ছড়িয়ে পড়ার বিষয়ে বিগত অন্তর্বর্তী সরকারকে বেশ কয়েকবার সতর্ক করে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইউনিসেফ বাংলাদেশ। তারা বলছে, অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা নিয়ে সংকটের কথা বলা হয়েছিল।
এ ছাড়া ১০টি মিটিংয়ে সরকারের কর্মকর্তাদের কাছে একই কথা জানানো হয়েছিল।

বুধবার (২০ মে) দুপুরে ইউনিসেফ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।

সংবাদ সম্মেলনে টিকা সংকটের কারণ, সংকট কাটিয়ে উঠতে ইউনিসেফ কি করেছে, সংকট আর যেন না হয়—এসব বিষয়ে কথা বলেন রানা ফ্লাওয়ার্স।

তিনি সাংবাদিকদের জানান, বর্তমান সরকার চাইলে উন্মুক্ত টেন্ডার পদ্ধতিতে টিকা কিনতে পারে।
টিকার মজুদ নিশ্চিত থাকা জরুরি।

রানা ফ্লাওয়ার্স জানান, উন্মুক্ত টেন্ডার পদ্ধতিতে টিকা সংগ্রহ করতে এক বছরের মতো সময় লেগে যায়। ইউনিসেফের মাধ্যমে দ্রুত টিকা সংগ্রহ করা যায়।

বাংলাদেশ সময়: ১৭:১০:০৭   ১২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ