দুর্যোগ-দুর্ঘটনা নয়, ফুটবলের মাধ্যমেই বাংলাদেশকে চিনবে বিশ্ব: তাবিথ

প্রথম পাতা » খেলাধুলা » দুর্যোগ-দুর্ঘটনা নয়, ফুটবলের মাধ্যমেই বাংলাদেশকে চিনবে বিশ্ব: তাবিথ
বুধবার, ২০ মে ২০২৬



দুর্যোগ-দুর্ঘটনা নয়, ফুটবলের মাধ্যমেই বাংলাদেশকে চিনবে বিশ্ব: তাবিথ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, শুধু দুর্যোগ-দুর্ঘটনা কিংবা তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পের জন্য নয়, আগামীতে ফুটবল খেলার মাধ্যমেই বিশ্ববাসী বাংলাদেশকে চিনবে। দেশের ফুটবলকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে বাফুফের বড় পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

বুধবার (২০ মে) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার নয়াচর সিরাজনগর উম্মুলকুরা মাদ্রাসায় অরফান লাভ ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন এতিম শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ করা হয়।

বাফুফে সভাপতি বলেন, ‘বাংলাদেশ ফুটবলকে ছড়িয়ে দিতে আমাদের বড় পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী চতুর্থ শ্রেণি থেকে যে চারটি খেলা বাধ্যতামূলক থাকবে, তার মধ্যে একটি হলো ফুটবল।’

তিনি আরও বলেন, ‘ইতিমধ্যেই আর্জেন্টিনাতে সবচেয়ে বড় দর্শক বেস হলো বাংলাদেশের। এভাবেই আমরা ফুটবলটাকে দেশের দূত হিসেবে ব্যবহার করতে চাই।’

জাতীয় দলের কোচের বিষয়ে তাবিথ আউয়াল আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘দ্রুত সময়ের মধ্যেই কোচের সাথে চুক্তি হবে। ক্যাম্প শুরুর আগেই কোচ চলে আসবেন।’

অরফান লাভ ফাউন্ডেশন আয়োজিত এই ফুটবল ফেস্টিভ্যালের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

পরে সিটি ব্যাংকের সহযোগিতায় অনুষ্ঠানে মাদ্রাসার পাঁচ শতাধিক এতিম শিক্ষার্থীর মাঝে ফুটবল ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:১৬:১৪   ৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রবিনসন-টংয়ের বোলিং তোপে ১৭১ রানে অলআউট পাকিস্তান
পাকিস্তানকে হকি বিশ্বকাপ থেকে ছিটকে দিল ভারত
আল আহলিকে হারিয়ে জুয়ান গাম্প্যার ট্রফি জিতল বার্সেলোনা
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজিকে হারাল লেন্স
প্রথমবার আফগান জাতীয় দলে ডাক পেলেন নবীর ছেলে
ম্যানচেস্টার সিটিকে গুঁড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল আর্সেনাল
তামিম বললেন ‘তানজিদ বগুড়ার’, প্রধানমন্ত্রীর জবাব ‘ও বাংলাদেশের ছেলে’
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়
আশরাফুলের হ্যাটট্রিকে যুবাদের উড়িয়ে দিল জাতীয় দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ