বুধবার, ২০ মে ২০২৬

নৌপথে ঈদ যাত্রার প্রস্তুতি দেখতে সদরঘাটে আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নৌপথে ঈদ যাত্রার প্রস্তুতি দেখতে সদরঘাটে আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী
বুধবার, ২০ মে ২০২৬



নৌপথে ঈদ যাত্রার প্রস্তুতি দেখতে সদরঘাটে আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নৌপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে আজ ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল আকস্মিক পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী লঞ্চ মালিক, সংশ্লিষ্ট কর্মকর্তা ও শ্রমিক প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন এবং যাত্রীসেবার মান, নিরাপত্তা ব্যবস্থা ও ভাড়ার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এসময় প্রতিমন্ত্রী নৌপথে চলাচলকারী যাত্রীদের কোনো অবস্থাতেই নৌকা বা ট্রলার ব্যবহার করে লঞ্চে উঠানামা না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। তিনি বলেন, এ ধরনের ঝুঁকিপূর্ণ যাতায়াত দুর্ঘটনার কারণ হতে পারে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন তিনি।

প্রতিমন্ত্রী লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি প্রতিটি লঞ্চে ডিজিটাল ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেন, যাতে যাত্রীরা সহজেই নির্ধারিত ভাড়া সম্পর্কে জানতে পারেন এবং কোনো ধরনের হয়রানির শিকার না হন। একইসাথে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন।

এছাড়া ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নিরাপদ করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী, লঞ্চ মালিক ও শ্রমিকদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, যাত্রীসেবায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না।

পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান, বিআইডব্লিউটিসি, নৌপরিবহন অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৫:৪৪   ৮ বার পঠিত