ফরিদপুর জেলা জেএফএ কাপ নারী ফুটবল দল ফাইনালে

প্রথম পাতা » খেলাধুলা » ফরিদপুর জেলা জেএফএ কাপ নারী ফুটবল দল ফাইনালে
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬



ফরিদপুর জেলা জেএফএ কাপ নারী ফুটবল দল ফাইনালে

ফরিদপুর জেলা প্রতিনিধি : জেএফএ কাপ নারী ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উঠেছে ফরিদপুর জেলা ফুটবল দল। গতকাল বুধবার রাজবাড়ী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে ফরিদপুর জেলা দল ৭-০ গোলের বড় ব্যবধানে পটুয়াখালী জেলা দলকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফরিদপুর জেলা দল। প্রথমার্ধেই তারা ৫-০ গোলের ব্যবধানে এগিয়ে যায়। পুরো ম্যাচে প্রতিপক্ষের ওপর আধিপত্য বজায় রেখে একের পর এক আক্রমণে গোলের দেখা পায় দলটি।
বিজয়ী দলের পক্ষে মারজিয়া হ্যাটট্রিক করেন। এছাড়া মাফিয়া দুটি, জান্নাতি একটি এবং মাইশা একটি গোল করেন।
আগামী শুক্রবার ফাইনাল ম্যাচে স্বাগতিক রাজবাড়ী জেলা দলের মুখোমুখি হবে ফরিদপুর জেলা দল।
লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট আটটি জেলা দল অংশগ্রহণ করে। দলগুলো দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। অংশগ্রহণকারী অন্যান্য জেলা দলগুলো হলো পটুয়াখালী, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও পিরোজপুর।

বাংলাদেশ সময়: ১২:৫৬:৩৫   ১২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রবিনসন-টংয়ের বোলিং তোপে ১৭১ রানে অলআউট পাকিস্তান
পাকিস্তানকে হকি বিশ্বকাপ থেকে ছিটকে দিল ভারত
আল আহলিকে হারিয়ে জুয়ান গাম্প্যার ট্রফি জিতল বার্সেলোনা
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজিকে হারাল লেন্স
প্রথমবার আফগান জাতীয় দলে ডাক পেলেন নবীর ছেলে
ম্যানচেস্টার সিটিকে গুঁড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল আর্সেনাল
তামিম বললেন ‘তানজিদ বগুড়ার’, প্রধানমন্ত্রীর জবাব ‘ও বাংলাদেশের ছেলে’
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ