তথ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » তথ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬



তথ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে তারা পৃথকভাবে এ সাক্ষাৎ করেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় জহির উদ্দিন স্বপনকে আন্তরিক অভিনন্দন জানান।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকার গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে। তিনি এ ক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী যুক্তরাজ্যের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা ‘অফিস অব কমিউনিকেশনস’ (অফকম)-এর অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘অফকমের অভিজ্ঞতা বাংলাদেশে গণমাধ্যম খাতে নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

যুক্তরাজ্যের হাইকমিশনার এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি অফকমের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

অন্যদিকে, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলিও তথ্যমন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। একই সঙ্গে জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দিতেও সরকার গুরুত্ব দিচ্ছে।

এই চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি সুইজারল্যান্ডের আধুনিক অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, তেমনি তথ্য যাচাই ও নিরাপত্তার ক্ষেত্রে এটি বিশ্বব্যাপী বড় চ্যালেঞ্জও তৈরি করেছে।’

তিনি এ চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশে প্রযুক্তিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের জন্য সুইস রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭:১৪:২০   ১২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ