নেটদুনিয়ায় ঝড় তুলেছে ‘রকস্টার’র দ্বিতীয় টিজার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নেটদুনিয়ায় ঝড় তুলেছে ‘রকস্টার’র দ্বিতীয় টিজার
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬



নেটদুনিয়ায় ঝড় তুলেছে ‘রকস্টার’র দ্বিতীয় টিজার

প্রকাশ পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’র দ্বিতীয় টিজার। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে টিজারটি শেয়ার করার পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছেন কিং খান।

বুধবার (২০ মে) শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুকে প্রকাশ করেন ‘রকস্টার’র দ্বিতীয় টিজার। নেটদুনিয়ায় টিজারটি প্রকাশের পরপরই দর্শকপ্রিয়তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে টিজারটি।

টিজারের ঝলকে দেখা যায়, তিন নায়িকাকে। শাকিব খানের সঙ্গে রোমান্টিক রসায়নে নজর কেড়েছেন সাবিলা নূর। আবেদনময়ী লুকে ধরা দিয়েছেন তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়াককে। স্ক্রিনে সুনিধির গ্ল্যামারাস উপস্থিতি দর্শকদের মধ্যে তৈরি করেছে বাড়তি কৌতূহল।

টিজারটি শেয়ার করে শাকিব খান লিখেছেন,

আগুন যত উজ্জ্বল হয়, তার অন্ধকারটাও তত গভীর হয়।

সঙ্গে তিনি আরও যোগ করে লেখেন,

তবুও গভীরতম অন্ধকারেও একটি ভালোবাসার ফুল ফুটবার পথ খুঁজে নিতে পারে।

নায়কের এই রহস্যময় ও কাব্যিক ক্যাপশন ইতোমধ্যেই সিনেমাপ্রেমীদের আলোচনার কেন্দ্রে এসেছে। মন্তব্যের ঘরে ভক্তরা বলছেন, এমন ক্যাপশনে সিনেমার গল্প ও চরিত্রের গভীরতার ইঙ্গিত দিয়েছেন শাকিব।

আজমান রুশো পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে পবিত্র ঈদুল আজহায়। নির্মাতার আশা, মুক্তির আগেই সিনেমার গান ও প্রচারণা দর্শকদের মধ্যে তৈরি করবে বাড়তি উন্মাদনা ও অগ্রিম ঈদের আমেজ।

বাংলাদেশ সময়: ১৭:১৯:৩৬   ১১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ