৪ বছর পর জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ, সূচি প্রকাশ

প্রথম পাতা » খেলাধুলা » ৪ বছর পর জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ, সূচি প্রকাশ
শুক্রবার, ২২ মে ২০২৬



৪ বছর পর জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ, সূচি প্রকাশ

পুরো বিশ্ব যখন ফুটবল বিশ্বকাপ নিয়ে মাতবে ঠিক সে সময় ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। কেননা জুন মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা।

আজ পূর্ণাঙ্গ সিরিজটির সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। এক টেস্টের বিপরীতে ৩টি করে ওয়ানডে-টি-টোয়েন্টি খেলবে দুই দল। সিরিজটি শুরু হবে একমাত্র টেস্ট দিয়ে। দীর্ঘ সংস্করণের ম্যাচটি হবে হারারে স্পোর্টস ক্লাবে আগামী ২৮ জুন।

একই মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ৬ জুলাই শুরু হয়ে বাকি দুটি হবে ৯ ও ১১ জুলাই। টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে ১৫ জুলাই। দ্বিতীয়টি হবে ১৭ জুলাই।
আর শেষটি যেদিন হবে সেদিন আবার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। অর্থাৎ, ১৯ জুলাই। সব ম্যাচ হবে বুলাওয়ে কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে।

সর্বশেষ ২০২২ সালে জিম্বাবুয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ। সেবার তিক্ত অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছে।
সমান ৩ ম্যাচের দুটি সিরিজই ২-১ ব্যবধানে হেরেছে। এবার লিটন-মেহেদী হাসান মিরাজদের প্রতিশোধ নেওয়ার পালা।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:২৬   ১৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ম্যানচেস্টার সিটির সাতে সাত, পিছিয়ে পড়েও জিতল লিভারপুল
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ