হতদরিদ্রদের স্বাবলম্বী করতে কাজ করেছে সরকার - ভূমি প্রতিমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » হতদরিদ্রদের স্বাবলম্বী করতে কাজ করেছে সরকার - ভূমি প্রতিমন্ত্রী
শুক্রবার, ২২ মে ২০২৬



হতদরিদ্রদের স্বাবলম্বী করতে কাজ করেছে সরকার - ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সরকার হতদরিদ্রদের স্বাবলম্বী করতে আন্তরিকভাবে কাজ করছে। তবে সরকারের এই ইচ্ছা ও প্রচেষ্টাকে সফল করতে সকলকে এগিয়ে আসতে হবে। একটু ভালো থাকার জন্য, উন্নত জীবনের জন্য আপনাদেরও সর্বাত্মক চেষ্টা থাকতে হবে। তবেই আমরা সম্মিলিতভাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব।
আজ হাটহাজারী ১২ নং চিকনদন্ডী ইউনিয়ন পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপকারভোগীদের উদ্দেশ্যে মন্ত্রী এ কথা বলেন ।
প্রতিমন্ত্রী হালদা তীরবর্তী নিবন্ধিত মৎস্যজীবী জেলে সম্প্রদায়ের পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থান হিসেবে ছাগল বিতরণ করেন। এরপর তিনি হাটহাজারী পৌরসভার বাস্তবায়নে এলজিসিআরআরপি বিশ্বব্যাংক প্রকল্পের আওতায় ‘Smart Street Lighting Development’ প্রকল্পের অধীনে বানজইন-উপজেলা-কলেজ রোড-বাসস্ট্যান্ড-এগারো মাইল এবং পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়-কাচারী সড়ক-রামকুঁনি সড়কের আধুনিক সড়ক বাতির উদ্বোধন করেন। পরবর্তীতে প্রতিমন্ত্রী হাটহাজারী পৌরসভার কামাল পাড়া রামকুনি সড়ক ও শাহজালাল পাড়া কার্পেটিং উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২১:৪৩:৫৩   ১১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ