সরকারি দল রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে: এনসিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারি দল রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে: এনসিপি
শুক্রবার, ২২ মে ২০২৬



সরকারি দল রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে: এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া অভিযোগ করেছেন, নবনির্বাচিত সরকারি দল রাষ্ট্র পরিচালনায় চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। নির্বাচনের পর থেকেই দেশে খুন, ধর্ষণ ও নাগরিক নিরাপত্তা সংকট আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলেও দাবি করেন তিনি।

শুক্রবার (২২ মে) বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এনসিপি আয়োজিত এক নাগরিক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ থেকে শিক্ষক, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী ও শিল্পীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আসিফ মাহমুদ বলেন, আমরা জাতীয়ভাবে অনেকগুলো সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, যার একমাত্র কারণ বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা। দেশের নাগরিকরা, বিশেষ করে নারী ও মায়েরা এখন ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। রাজনীতিপ্রবীণ ও সচেতন নাগরিক হিসেবে আমাদের জন্য এটি অত্যন্ত লজ্জার যে, আমরা তাদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ তৈরি করতে পারছি না।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করছেন না, তার কাজে এক ধরনের অনিহা স্পষ্ট।

দেশে সাম্প্রতিক সময়ে গলা কেটে হত্যার মতো অপরাধের প্রবণতা বৃদ্ধির কথা উল্লেখ করে এনসিপি মুখপাত্র বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে এ বিষয়ে আরও সতর্ক হতে হবে। এগুলো কোনো অভ্যন্তরীণ কিংবা বহিঃশত্রুর ষড়যন্ত্রের অংশ কিনা, তা রাষ্ট্রকে খতিয়ে দেখে স্পষ্ট করতে হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বারবার বলা হয়েছিল যে, নির্বাচিত সরকার না থাকার কারণে মব জাস্টিস হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ যাচ্ছে। নির্বাচন হলেই সব সমাধান হয়ে যাবে—এমন বক্তব্য আমরা বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির মহাসচিবের কাছ থেকে বারবার শুনেছি। কিন্তু নির্বাচনের পর তারা দায়িত্বে এলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, বরং আরও অবনতি হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশের জনগণ এই ব্যর্থ রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে আবারও রাজপথে নেমে আসতে বাধ্য হবে।

বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের রাজনৈতিক সচেতনতার প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ বলেন, ২০২৪ সালে বাংলাদেশে জেন-জি (Gen Z) ও যুবসমাজের যে গণঅভ্যুত্থান হয়েছে, তা পুরো পৃথিবীর জন্য একটি অনন্য নজির। বর্তমানে পার্শ্ববর্তী দেশ ভারতেও উগ্র হিন্দুত্ববাদী সরকারের বিরুদ্ধে সেখানকার তরুণ প্রজন্মের প্রতিবাদের নতুন ভাষা তৈরি হচ্ছে। আমরা বিশ্বাস করি, আগামী দিনে শান্তিপূর্ণ উপমহাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ও স্থানীয় নেতৃবৃন্দের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে আসিফ মাহমুদ হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগের আমলেও ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ধরনের হামলা চালানো হতো, যা অত্যন্ত দুঃখজনকভাবে আবারও শুরু হয়েছে। সরকারি দল প্রতিপক্ষকে দমন-পীড়নের মাধ্যমে মোকাবিলার যে কৌশল নিচ্ছে, তা দেশের জন্য শুভ নয়। এ লড়াই কোনো নির্দিষ্ট দল বা মতাদর্শের বিরুদ্ধে নয়, এটি একটি পুরো প্রজন্মের বিরুদ্ধে লড়াই। শেখ হাসিনা এ প্রজন্মের সঙ্গে ফাইট করার ভুল করেছিলেন, আশা করি তারেক রহমান সেই ভুল করবেন না।

ভিডিও ফুটেজ ও ছবির মাধ্যমে চিহ্নিত হামলাকারীদের আজকের রাতের মধ্যেই গ্রেফতারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ন আহবায়ক আলী আহসান জুনায়েদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব প্রমুখ।

অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের নিয়ে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করা হয়।

বাংলাদেশ সময়: ২১:৫০:২০   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে ২০ গ্রাম হেরোইনসহ কুখ্যাত কাজলী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
ধাক্কা দিলেই সরকার চলে যাবে-যারা মনে করেন তারা বোকার স্বর্গে আছেন
নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে : তথ্যমন্ত্রী
যমুনার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী
সফল রাষ্ট্রনায়ক হয়ে ওঠার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া : স্পিকার
বাসভবন থেকে হেঁটে নিজের রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী
প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা মডেল ‌‘শিশু স্বর্গ’ বিশ্বের সামনে তুলে ধরলো বাংলাদেশ
দেশসেরা ফ্যাশন ব্র্যান্ড সেইলর এখন ফরিদপুরে
রামিসার কবর জিয়ারতে এসে কান্নায় ভেঙে পড়লেন এমপি শেখ আব্দুল্লাহ
সরকারি দল রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে: এনসিপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ