শুক্রবার, ২২ মে ২০২৬

দেশসেরা ফ্যাশন ব্র্যান্ড সেইলর এখন ফরিদপুরে

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশসেরা ফ্যাশন ব্র্যান্ড সেইলর এখন ফরিদপুরে
শুক্রবার, ২২ মে ২০২৬



দেশসেরা ফ্যাশন ব্র্যান্ড সেইলর এখন ফরিদপুরে

ফরিদপুর জেলা প্রতিনিধি : দেশের জনপ্রিয় লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড ‘সেইলর’ ফরিদপুরে তাদের নতুন ফ্ল্যাগশিপ আউটলেটের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। আজ শুক্রবার শহরের মহাকালী মোড়ের থানা রোডে অবস্থিত বিসমিল্লাহ টাওয়ারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আউটলেটটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৯ মে সফট ওপেনিংয়ের মাধ্যমে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইপিলিয়ন গ্রুপের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আল মামুন, পরিচালক কিশোয়ার জাহান, মোহাম্মদ জুনায়েদ আবু সালেহ মুসা ও নুর উদ্দিন আল রিয়াজ। এছাড়াও উপস্থিত ছিলেন সেইলরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা জানান, ফরিদপুরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্মান জানিয়ে নতুন আউটলেটে দুটি বিশেষ সাংস্কৃতিক গ্যালারি স্থাপন করা হয়েছে। এর একটিতে স্থান পেয়েছে পল্লীকবি জসীমউদ্দীনের সাহিত্যকর্ম, বই ও পাণ্ডুলিপির অংশবিশেষ। অন্যটিতে তুলে ধরা হয়েছে মহান মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের জীবন ও বীরত্বগাথা।
আয়োজকরা জানান, নতুন এই আউটলেটে মেন্স, ওমেন্স, কিডস, ফুটওয়্যার ও এক্সেসরিজসহ ফ্যাশন ও লাইফস্টাইল পণ্যের বিশাল সমাহার থাকছে। উদ্বোধন উপলক্ষে নতুন সংগ্রহ ছাড়া সব পণ্যে ফ্ল্যাট ৪০ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে। এছাড়া ৩ হাজার টাকার বেশি কেনাকাটায় গ্রাহকদের দেওয়া হচ্ছে ‘সেইলর ক্লাব কার্ড’, যার মাধ্যমে দেশের যেকোনো সেইলর আউটলেটে আজীবন ১০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা পাওয়া যাবে।
সেইলরের চিফ এক্সিকিউটিভ অফিসার মো. রেজাউল কবির বলেন, “আমরা চেয়েছি এই আউটলেটটি যেন ফরিদপুরের মানুষের নিজস্ব অনুভূতির অংশ হয়ে ওঠে। ফরিদপুরের গৌরবময় ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরার মাধ্যমে আমরা এ জেলার আত্মপরিচয়কে উদযাপন করেছি।”
ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ বলেন, “সেইলর আজ দেশের মানুষের ভালোবাসার ব্র্যান্ডে পরিণত হয়েছে। ফরিদপুরে এসে আমি অত্যন্ত আনন্দিত। উন্নত মান, নতুনত্ব ও প্রিমিয়াম অভিজ্ঞতার মাধ্যমে খুব দ্রুতই এই ব্র্যান্ড ফরিদপুরবাসীর হৃদয়ে জায়গা করে নেবে বলে আমি বিশ্বাস করি।”
নতুন আউটলেটটি শহরের বিসমিল্লাহ টাওয়ার, মহাকালী মোড়, থানা রোডে অবস্থিত।

বাংলাদেশ সময়: ২১:৫৯:১৭   ১৫ বার পঠিত