![]()
মধুখালি (ফরিদপুর) প্রতিনিধি : মধুখালীতে মাদক ও বাল্যবিবাহ নিরোধে অংশীজনদের সাথে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল চারটায় মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে রায়পুর ইউনিয়নের টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজ মাঠে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য প্রফেসর ইলিয়াস মোল্লা।
এ সময় বক্তব্য রাখেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান, মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের পরিদর্শক মালেক তালুকদার পমূখ। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুব এলাহী, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ছাত্র-শিক্ষক, অভিভাবক, স্থানীয় মসজিদের ইমাম ও পুরোহিতগণ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ২৩:২৩:৪৮ ৯ বার পঠিত