সিদ্ধিরগঞ্জে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
রবিবার, ২৪ মে ২০২৬



সিদ্ধিরগঞ্জে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (২৪ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে গতকাল দিবাগত রাত ১টা ১৫ মিনিটে শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দশতলা বিল্ডিংয়ের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার মুরাদনগরের ইলিয়েটগঞ্জ স্কুল এলাকার আব্দুল মান্নান ওরফে হান্নান হাওলাদারের ছেলে রিফাত হোসেন রতন (৩২) এবং পিরোজপুরের মঠবাড়িয়ার রাজপাড়া এলাকার মোজিবুর রহমানের ছেলে মোঃ সাজ্জাদুর রহমান (২৭)। বর্তমানে তারা ঢাকার যাত্রাবাড়ীর কুতুবখালী বউবাজার এলাকায় বসবাস করতেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২০:৫০   ১৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ