মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ফরিদপুরের টেপাখোলায় জমজমাট গরুর হাট

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরের টেপাখোলায় জমজমাট গরুর হাট
মঙ্গলবার, ২৬ মে ২০২৬



ফরিদপুরের টেপাখোলায় জমজমাট গরুর হাট

ফরিদপুর জেলা প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ফরিদপুর শহরের টেপাখোলা এলাকায় ঐতিহ্যবাহী গরুর হাটে জমজমাট বেচাকেনা শুরু হয়েছে। ঈদ উপলক্ষে ফরিদপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক গরু আনা হয়েছে এই হাটে।
তারা বড় ট্রাক ‌,পিক আপ, ‌ গ্রাম বাংলা ‌নসিমন ‌ সহ ‌ বিভিন্ন যানবাহনে করে ‌ পশু নিয়ে ‌এ হারে অংশগ্রহণ করছেন ‌।আজ মঙ্গলবার ‌ সকাল থেকে হাটের কার্যক্রম শুরু হয়। শুরুতে ক্রেতাদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। তবে দুপুরের দিকে এক পশলা বৃষ্টির কারণে ক্রেতা ও বিক্রেতারা কিছুটা ভোগান্তির শিকার হন। পাশাপাশি রাস্তায় পানি জমে যাওয়ায় চলাচলেও দুর্ভোগ দেখা দেয়।
হাটে ছোট, মাঝারি ও বড়—সব ধরনের গরু উঠলেও মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি। এরপর ছোট গরুর চাহিদাও রয়েছে উল্লেখযোগ্য। এখানে ১ লাখ ৮০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৫–২০ লাখ টাকা দামের গরুও কেনাবেচা হচ্ছে।
হাট কর্তৃপক্ষ জানায়, ক্রেতা ও বিক্রেতাদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। পুরো হাট সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়া জাল টাকা শনাক্তে মেশিন ব্যবহার করা হচ্ছে এবং নিজস্ব স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকেও হাটে কঠোর নজরদারি রাখা হচ্ছে।
হাটে আগত বিক্রেতারা জানান, প্রতি বছরই তারা এই হাটে গরু নিয়ে আসেন এবং পরিবেশ ভালো থাকায় সন্তোষ প্রকাশ করেন। তারা আশা করছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি আরও বাড়বে।
সব মিলিয়ে ঈদকে সামনে রেখে টেপাখোলা গরুর হাট এখন ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে এক উৎসবমুখর ও জমজমাট পরিবেশে পরিণত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪১:০৯   ১৭ বার পঠিত