নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা পুলিশের

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা পুলিশের
মঙ্গলবার, ২৬ মে ২০২৬



নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা পুলিশের

সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের পোড়াদিয়া গ্রামে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৬ মে ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে পোড়াদিয়া রেললাইনের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে দ্রুত পুলিশকে খবর দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন চলে যাওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থলে মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে নিহত ব্যক্তি কে বা কোথা থেকে এসেছেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় অনেকেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্তের চেষ্টা করলেও কেউ তাকে চিনতে পারেননি।
খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, সেটিও তদন্ত করে দেখা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬:১৪:২৮   ১২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ