প্রিমিয়ার লিগের বর্ষসেরা একাদশে আর্সেনালের দাপট

প্রথম পাতা » খেলাধুলা » প্রিমিয়ার লিগের বর্ষসেরা একাদশে আর্সেনালের দাপট
মঙ্গলবার, ২৬ মে ২০২৬



প্রিমিয়ার লিগের বর্ষসেরা একাদশে আর্সেনালের দাপট

২০২৫–২৬ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ সংস্থা অপ্টা তাদের বর্ষসেরা একাদশ প্রকাশ করেছে। দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি মৌসুম শেষে ঘোষিত এই দলে চ্যাম্পিয়ন ক্লাব আর্সেনাল সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব পেয়েছে, আবার রানার্সআপ ম্যানচেস্টার সিটিও শক্ত অবস্থান ধরে রেখেছে।

লিগ শিরোপাজয়ী আর্সেনাল থেকে চারজন ফুটবলার জায়গা পেয়েছেন এই মর্যাদাপূর্ণ দলে। গোলরক্ষক থেকে শুরু করে মিডফিল্ড পর্যন্ত তাদের আধিপত্য স্পষ্ট। রক্ষণভাগে সালিবা ও গ্যাব্রিয়েল মাগালাইসের দৃঢ়তা এবং রায়ার ধারাবাহিক পারফরম্যান্স আর্সেনালের শিরোপা জয়ের ভিতকে আরও শক্ত করেছে। ডেক্লান রাইসের মিডফিল্ড নিয়ন্ত্রণও ছিল মৌসুমজুড়ে অন্যতম বড় শক্তি।

এদিকে রানার্সআপ ম্যানচেস্টার সিটি থেকেও তিনজন খেলোয়াড় জায়গা করে নিয়েছেন বর্ষসেরা দলে। তাদের মধ্যে আক্রমণভাগে আছেন নতুন সেনসেশন রায়ান শেরকি এবং গোলমেশিন আর্লিং হলান্ড। ডিফেন্সিভ লাইনে আছেন ম্যাথিউস নুনেস।

হলান্ড আবারও গোলের ধারাবাহিকতায় নিজেকে আলাদা উচ্চতায় নিয়ে গেছেন, অন্যদিকে চেরকি প্রথম মৌসুমেই সিটির আক্রমণে নতুন মাত্রা যোগ করেন।

তালিকার সবচেয়ে আলোচিত নাম নিঃসন্দেহে ব্রুনো ফার্নান্দেস। ম্যানইউর অধিনায়ক এবারের মৌসুমে ২১টি অ্যাসিস্ট করে নতুন রেকর্ড গড়েছেন। শুধু তাই নয়, তিনি ১৩৬টিরও বেশি গোল-সুযোগ তৈরি করে প্লেমেকিংয়ে নিজের শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণ করেছেন।

তার এমন পারফরম্যান্সই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে এবং বর্ষসেরা একাদশে নিশ্চিত করেছে জায়গা। মিডফিল্ডে জায়গা পেয়েছেন ডমিনিক সোবোসজলাই ও এলিয়ট অ্যান্ডারসন, যারা যথাক্রমে লিভারপুল এবং নটিংহাম ফরেস্ট–এর হয়ে মৌসুমজুড়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন।

অপ্টা ঘোষিত ২০২৫-২৬ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ সেরা একাদশ

গোলকিপার: ডেভিড রায়া (আর্সেনাল)
ডিফেন্ডার: ম্যাথিউস নুনেস (ম্যানচেস্টার সিটি), গ্যাব্রিয়েল মাগালাইস (আর্সেনাল), উইলিয়াম সালিবা (আর্সেনাল), আদ্রিয়েন ট্রুফার্ট (বোর্নমাউথ)
মিডফিল্ডার: ডেক্লান রাইস (আর্সেনাল), এলিয়ট অ্যান্ডারসন (নটিংহ্যাম ফরেস্ট), ডমিনিক সোবোসজলাই (লিভারপুল)
ফরোয়ার্ড: রায়ান শেরকি (ম্যানচেস্টার সিটি), আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি), ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড)।

বাংলাদেশ সময়: ১৭:১৩:২৪   ১০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
রুদ্ধশ্বাস লড়াইয়ে মিশরের স্বপ্ন ভেঙে শেষ আটে আর্জেন্টিনা
সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন
মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
কানাডাকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে মরক্কো
ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া
অস্ট্রেলিয়াকে টাই ব্রেকারে হারিয়ে শেষ ষোলতে মিশর
শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলতে আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ