সাতক্ষীরায় ফেন্সিডিল জব্দ করেছে পুলিশ

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরায় ফেন্সিডিল জব্দ করেছে পুলিশ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬



সাতক্ষীরায় ফেন্সিডিল জব্দ করেছে পুলিশ

জেলার দেবহাটা উপজেলায় পুলিশের অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় দু’টি বস্তাভর্তি ২৩৪ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ১১টার দিকে দেবহাটা উপজেলার হাদিপুর এলাকায় থেকে এসব নিষিদ্ধ ফেন্সিডিল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার দেবহাটা সীমান্ত দিয়ে একটি চোরকারবারী চক্র অবৈধপথে ভারত থেকে আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলের একটি বড় চালান নিয়ে উপজেলার হাদিপুর এলাকায় বেচা কেনা করার জন্য অপেক্ষা করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রেজাউল করিম ও উপ-পরিদর্শক (এসআই) নকিব পান্নুর নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি বস্তাভর্তি ২৩৪ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, জব্দকৃত ফেন্সিডিলের ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:২৩:১৪   ১২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ