ফরিদপুরের আটরশি ও চন্দ্রপাড়া পাক দরবার শরীফে বৃহত্তম ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরের আটরশি ও চন্দ্রপাড়া পাক দরবার শরীফে বৃহত্তম ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে
বুধবার, ২৭ মে ২০২৬



ফরিদপুরের আটরশি ও চন্দ্রপাড়া পাক দরবার শরীফে বৃহত্তম ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে

সদরপুর,(ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া ও আটরশি পাক দরবার শরিফে পবিত্র ঈদুল আযহার প্রধান ও বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার তথ্য অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২৮ তারিখ (বৃহস্পতিবার)বাংলাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।
প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া ও আটরশি পাক দরবার শরিফে পবিত্র ঈদুল আযহার প্রধান ও বৃহত্তম জামাতে সারাদেশ থেকে আগত কয়েক লাখ মুরিদ ও ভক্ত জাকেরানের সমাবেশ ঘটবে বলে জানিয়েছেন।
চন্দ্রপাড়া পাক দরবার শরিফে ঈদের দিন সকাল ৮টায় ও আটরশি দরবার শরিফে সকাল ১০ টায় পবিত্র ঈদুল আযহার প্রধান ও বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে।
মুরিদ ও ভক্ত জাকেরানরা পবিত্র ঈদুল ফিতরের জামাতে শরিক হওয়াসহ পবিত্র ফাতেহা পাঠ, দোয়া দুরুদ, মাজার জিয়ারতসহ হাজার হাজার ভক্তের মিলনমেলার মাধ্যমে দিনটি অতিবাহিত করবেন।
পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা ঈদে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে নিজ নিজ দরবারের মুরিদ ও ভক্ত জাকেরানের স্বপ্রণোদিত উপস্থিতির কথা বিবেচনা করে ঈদের জামাতের সকল প্রস্তুতি দরবার কর্তৃপক্ষে ইতোমধ্যে গ্রহন করেছে বলে জানায় ।
চন্দ্রপাড়া পাক দরবার শরিফে মুখপাত্র মোঃ মাহাবুব হোসেন ও আটরশি দরবার শরিফের খাদেম শেখ রাশেদ এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৬:০০:৩৯   ১৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ