গাজায় হামাসের সশস্ত্র শাখার নতুন প্রধান নিহত: দাবি ইসরাইলের

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় হামাসের সশস্ত্র শাখার নতুন প্রধান নিহত: দাবি ইসরাইলের
বুধবার, ২৭ মে ২০২৬



গাজায় হামাসের সশস্ত্র শাখার নতুন প্রধান নিহত: দাবি ইসরাইলের

গাজায় হামাসের সশস্ত্র শাখার নতুন প্রধান মোহাম্মদ ওদেহ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইল।

বুধবার ইসরাইল জানায়, মঙ্গলবার চালানো এক সামরিক হামলায় তিনি নিহত হন। এর মাত্র কয়েকদিন আগেই একই ধরনের আরেকটি হামলায় তার পূর্বসূরিকেও হত্যা করা হয়।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানায়।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেন, ‘গাজায় হামাসের সশস্ত্র শাখার কমান্ডারকে গতকাল হত্যা করা হয়েছে এবং তাকে জাহান্নামের গভীরে তার সহযোগীদের কাছে পাঠানো হয়েছে।’

তবে এই হত্যাকা-ের বিষয়ে হামাসের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ১৬:৫০:২০   ১৭৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়
সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
ইরানের সঙ্গে অধিকাংশ সীমান্ত ক্রসিং বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের আহ্বান
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়
পাঞ্জাবে কর্মভূমি এক্সপ্রেসের চার বগিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ