বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

পাথরঘাটায় ঈদের নামাজ আদায় করেলেন চিফ হুইপ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাথরঘাটায় ঈদের নামাজ আদায় করেলেন চিফ হুইপ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬



পাথরঘাটায় ঈদের নামাজ আদায় করেলেন চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম আজ বৃহস্পতিবার বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া মনিপুর জামে মসজিদে নিজ নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে পবিত্র ঈদ উল আযহার নামাজ আদায় করেন।

এসময় চিফ হুইপ বলেন, ‘মনের পশুত্ব ত্যাগ করাই হলো প্রকৃত কুরবানি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবো এবং সুন্দর একটি বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবো।’

সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে চিফ হুইপ মুসল্লীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

পরে মুসলিম উম্মাহসহ সারাবিশ্বের সকল মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঈদের নামাজে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৩৫   ১৩৫ বার পঠিত