ফরিদপুরে গরু বিক্রির টাকা সহ নিখোঁজ যুবক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে গরু বিক্রির টাকা সহ নিখোঁজ যুবক
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬



ফরিদপুরে গরু বিক্রির টাকা সহ নিখোঁজ যুবক

ফরিদপুর জেলা প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের কদমতলী আমবাগিচা মাঠের গরুর হাট থেকে গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে নগদ টাকা সহ মো. শাকিল শেখ (ভাগিনা শাকিল) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা থেকে তার কোনো সন্ধান পাচ্ছে না পরিবার।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় সর্বশেষ বাড়ির লোকজনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন শাকিল। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ শাকিল শেখ ফরিদপুর সদর উপজেলার ৩নং নর্থ চ্যানেল ইউনিয়নের লাল খার ডাংগী গ্রামের বাসিন্দা। তিনি মোতালেব শেখের ছেলে। স্থানীয়ভাবে তিনি “ভাগিনা শাকিল” নামে পরিচিত।
পরিবারের সদস্যরা জানান, গরু বিক্রির টাকা সঙ্গে নিয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু এরপর থেকে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
যদি কোনো সহৃদয় ব্যক্তি শাকিল শেখের সন্ধান পেয়ে থাকেন, তাহলে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
০১৭১০৭৬৫৬৮১ – হালিম শেখ (শাকিলের বড় মামা ও ব্যবসায়ী, মমিন খার হাট)
০১৭১৮২২১০৫১ – আশরাফুল আলম ফুলখান (স্থানীয় মেম্বার)
পরিবারের পক্ষ থেকে সবাইকে পোস্টটি শেয়ার করে শাকিলকে খুঁজে পেতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৫:৫৯   ১৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ