তেজগাঁও সরকারি শিশু পরিবার পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » তেজগাঁও সরকারি শিশু পরিবার পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬



তেজগাঁও সরকারি শিশু পরিবার পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী

রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবার (বালিকা) পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে তিনি তেজগাঁও সরকারি শিশু পরিবার পরিদর্শন করেন।

এ সময়ে সমাজকল্যাণ মন্ত্রী শিশুদের খোঁজখবর নিয়ে তাদের খাওয়া-দাওয়া, চিকিৎসা সেবা ও সার্বিক অবস্থার সঙ্গে পরিচ্ছন্নতা ও খাবারের মান ঠিক রাখতে নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে ঈদের দিনে উন্নতমানের খাবার রান্না ও পরিবেশন করা হচ্ছে কি না, তিনি তা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে মন্ত্রী শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

এ সময়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সরকার অত্যন্ত আন্তরিক।

প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের প্রতি অত্যন্ত যত্নশীল।

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো সরকারের পাশাপাশি সমাজের মানুষের দায়বদ্ধতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগে একসঙ্গে কাজ করলে শিশুদের জন্য বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

বাংলাদেশ সময়: ২৩:০৭:১৭   ১৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর গ্র্যান্ড ফিনালে মুকুট জিতলেন যারা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ