ত্যাগের মহিমা নিয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ভূমিপ্রতিমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » ত্যাগের মহিমা নিয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ভূমিপ্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬



ত্যাগের মহিমা নিয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ভূমিপ্রতিমন্ত্রী

ত্যাগের মহিমা নিয়ে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তিনি বলেন, কোরবানির ত্যাগের মহিমা থেকে শিক্ষা নিয়ে মনের পশুত্ব ও লোভ-লালসার ঊর্ধ্বে উঠে আমাদের একটি উন্নত সমাজ গঠন করতে হবে। ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ও সামগ্রিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহষ্পতিবার চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জামে মসজিদের ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

দেশের মানুষের কল্যাণে প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে নির্বাচিত সরকারের এই যাত্রায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং বাংলাদেশকে আরও উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়েই সরকারের এই উন্নয়ন যাত্রা দুর্বার গতিতে এগিয়ে চলছে এবং ইতোমধ্যে দেশের মানুষ প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন ও পরিবর্তনের সুফল পেতে শুরু করেছে।

পবিত্র ঈদুল আজহার ত্যাগের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোরবানির প্রকৃত ত্যাগের মহিমা যেন আমরা সবসময় হৃদয়ে ধারণ করতে পারি এবং দেশ ও সমাজের কল্যাণে নিরলসভাবে আমাদের কাজ চালিয়ে যেতে পারি।

এ সময়ে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সর্বস্তরের নাগরিকের নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সকলের সহযোগিতা আহ্বান জানান।

এর আগে প্রতিমন্ত্রী মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন এবং নামাজ শেষে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

বাংলাদেশ সময়: ২৩:২০:১৪   ১৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ