সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধুকে পাশাপাশি দাফন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধুকে পাশাপাশি দাফন
শুক্রবার, ২৯ মে ২০২৬



সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধুকে পাশাপাশি দাফন

মধুখালী (ফরিদপর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা থানাধীন ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধু রাজন শেখ (১৮) ও ইব্রাহিম ফকির (১৭)-কে নিজ গ্রামের কবরস্থানে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) সকালে মধুখালী উপজেলার নওয়াবাড়ি ঘোষকান্দি এলাকায় তাদের দাফন সম্পন্ন হয়। একসাথে বেড়ে ওঠা এই দুই বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
এর আগে বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে ডাঙ্গী ইউনিয়নের নারাণখালী ব্রিজের পূর্ব পাশে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে প্রাইভেটকার ও নাম্বারবিহীন অ্যাপাচি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা সেতু ভ্রমণের উদ্দেশ্যে মধুখালী থেকে মোটরসাইকেলে রওনা দেন রাজন ও ইব্রাহিম। পথে নারাণখালী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাজন শেখ নিহত হন এবং গুরুতর আহত ইব্রাহিমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন হাইওয়ে পুলিশের হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে দুই বন্ধুকে পাশাপাশি কবরে দাফন করা হলে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো কবরস্থান এলাকা। উপস্থিত স্থানীয়রা এমন করুণ মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না।

বাংলাদেশ সময়: ১৮:৩৬:২৬   ১১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ