ফেনীতে জনসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় পরিবেশ মন্ত্রীর

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেনীতে জনসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় পরিবেশ মন্ত্রীর
শুক্রবার, ২৯ মে ২০২৬



ফেনীতে জনসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় পরিবেশ মন্ত্রীর

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ফেনীর দাগনভূঞা ও সোনাগাজীর জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।

আজ (শুক্রবার) তিনি সোনাগাজী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন। এসময় মুসল্লীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন। পওে তিনি মুসল্লি ও জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য বিশেষ দোয়া কামনা করেন মন্ত্রী।

শুভেচ্ছা বিনিময়কালে আবদুল আউয়াল মিন্টু বলেন, এদেশের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তাদের পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানও দায়িত্বগ্রহণের পর থেকে দেশের জন্য অক্লান্ত পরিশ্রম কওে যাচ্ছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন বাবলু, যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, জেলা কৃষকদল সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন, জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি জান্নাতুন ফেরদৌস মিতা, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞাসহ বিপুল সংখ্যক এলাকাবাসী ও নেতা-কর্মী।

এর আগে সকালে মন্ত্রী দাগনভূঞার দুলামিঞা কটন মিলে জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক ও আনোয়র হোসেন পাটোয়ারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিবেশ মন্ত্রী ঈদুল আজহার দিন বিকালে নিজ নির্বাচনী এলাকায় যান। তিনি দাগনভূঞা পৌর শহর ও সিলোনীয়া বাজারে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

উপজেলা বিএনপির আহবায়ক মো.আকবর হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী মন্ত্রীকে স্বাগত জানান।

আকবর হোসেন জানান, মন্ত্রী চারদিনের সফরের তৃতীয় দিন আগামীকাল (শনিবার) সকালে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে দাগনভূঞায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন।

পরদিন রোববার সকালে সোনাগাজী উপজেলায় দলীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩:১৭:২৬   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফেনীতে জনসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় পরিবেশ মন্ত্রীর
ত্যাগের মহিমা নিয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ভূমিপ্রতিমন্ত্রী
একটি কল্যাণকর রাষ্ট্রের দিকে যাচ্ছি আমরা: অর্থমন্ত্রী
কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম
ব্রাহ্মণবাড়িয়ায় গাছের ডালের সঙ্গে ট্রেনের ধাক্কা, ছাদ থেকে পড়ে আহত ৮
ঈদ করতে বাড়ি ফিরছিলেন বাবা-মা, তার আগেই গাছ পড়ে মারা গেল শিশুসন্তান
কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস : প্রাণিসম্পদ মন্ত্রী
পেকুয়ায় বজ্রাঘাতে প্রাণ গেল গৃহবধূর
জঙ্গল সলিমপুরের ঘটনায় কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর
কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলির ঘটনায় ২ মামলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ