![]()
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে আলোচনা সভা,বৃক্ষ রোপন ও পুরস্কার বিতরনের মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার দুপুর ১২টায় শহরের হাবেলী গোপালপুর এলাকার ব্যাপ্টিষ্ট চার্চ মিশনে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন শিক্ষালয়ের হল রুমে পরিবেশ সংরক্ষন বিষয়ক আলোচনা সভা, শিক্ষাথীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরন ও বৃক্ষ রোপন কর্মসুচি পালিত হয়েছে।
দেশব্যাপী ভ্রাম্যমান লাইব্রেরীর ৩য় সংশোধিত প্রকল্প ও বিশ্ব সাহিত্য কেন্দ্র,ফরিদপুর ইউনিটের উদ্যেগে আয়োজিত অলোচনা সভায় সভাপতিত্ব করেন লাইব্রেরী ইনচার্জ মো: আসাদুল ইসলাম।
এ সময় অলোচনায় অংশ নেন বিশিষ্ট লেখক ও গবেষক মফিজ ইমাম মিলন,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফারাহ দিবা আহমেদ, ফরিদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুব হোসেন পিয়াল,ব্যাপ্টিষ্ট চার্চ মিশনের ম্যানেজার বীরবল বৈদ্য ও শিক্ষক মীনা মজুমদার।
অনুষ্টানে শিক্ষাথীদের নিয়ে পরিবেশ সংক্রান্ত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে মহা মুল্যবান বই ও বৃক্ষের চারা বিতরন করা হয়।পরে অতিথিরা ব্যাপ্টিষ্ট চার্চ মিশনে বৃক্ষের চারা রোপন করেন।
বাংলাদেশ সময়: ২২:৫৬:৩৮ ৭ বার পঠিত