বোয়ালমারীর বাহিরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগে তদন্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বোয়ালমারীর বাহিরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগে তদন্ত
মঙ্গলবার, ৯ জুন ২০২৬



বোয়ালমারীর বাহিরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগে তদন্ত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাহিরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, স্লিপের টাকার হিসাব না দেওয়ার অভিযোগের তদন্ত। মঙ্গলবার (৯ জুন) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের এটিইও নাসিমা বেগম ও বিভাষ চন্দ্র এ তদন্ত করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক হাবিবুর রহমান ১৮ সালের থেকে শুরু করে এ পর্যন্ত স্কুলে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান করেননি। স্থানীয়দের দুই ভাগ করে রেখেছেন, স্লিপের টাকা উত্তোলন করে কাউকে হিসাব দেয় না, নিজের ইচ্ছামত স্কুল পরিচালনা করেন। এ সকল অভিযোগ এনে সম্প্রতি প্রধান শিক্ষক হাবিবুর রহমানের বিরুদ্ধে ৫-৬ জন লিখিত দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর।

ওই এলাকার আনিসুর রহমান বলেন, প্রধান শিক্ষককের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ। তিনি স্লিপের টাকার কোন হিসাব দেয় না, স্কুলের সাংস্কৃতিক কোন অনুষ্ঠান করেন না, স্থানীয়দের দুই ভাগ করে রেখেছেন। দুই ভাগের কারণে তার ইচ্ছা মতো স্কুল চালাচ্ছেন।

বাবু কান্তি বিশ্বাস প্রধান শিক্ষকের আর্থি অনিয়ম আছে তার ২০১৮ থেকে ২০২৪ সালের হিসাবের আয়ব্যায়ের খাতা তলব করে তদন্তের দাবি জানান,, ওমর আহম্মেদ প্রাথমিক শিক্ষকের আর্থিক অসঙ্গতি আছে বলে উল্লেখ করেন,, প্রধান শিক্ষক সময় মতো স্কুলে আসেন না বলে তিনি মন্তব্য করেন,, মফিজুর রহমান মিয়া প্রধান শিক্ষকের অপরাজনীতি আর্থিক অনিয়ম ও দল কানা মানসিকতার বলে মন্তব্য করেন,, সব মিলিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক সমস্যাই সবার মুখে ফুটে উঠেছে

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিইও) নাসিমা বেগম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন ইউএনও স্যারের কাছে জমা দেয়া হবে। ইউএনও স্যার বিষয়টা দেখবেন।

বাংলাদেশ সময়: ২০:০৫:৪৬   ৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর গ্র্যান্ড ফিনালে মুকুট জিতলেন যারা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ