নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক
মঙ্গলবার, ৯ জুন ২০২৬



নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মাবেষ্টিত প্রত্যন্ত চরাঞ্চল দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে ইউনিয়নের নুরুদ্দিন সরদার কান্দী বাজার সংলগ্ন এলাকায় এই সেমি-পাকা ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এর আগে উক্ত ইউনিয়নের উপজেলা প্রশাসন মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, শিক্ষা উপকরণ বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন। এ সময় উপস্থিত ছিলেন নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহার মুন্নী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে চেয়ারম্যান নাসির সরদার ইউনিয়নের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তিনি বলেন, ২০১৯ সালে এই ইউনিয়নে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ চালু হওয়ার পর এ পর্যন্ত তিনবার ক্যাবল বিকল হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এখানে উন্নতমানের সাবমেরিন ক্যাবল স্থাপন প্রয়োজন। পাশাপাশি গোরস্থান উন্নয়ন, মাদকবিরোধী অভিযান, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য স্থায়ী ভবনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

বিভিন্ন আশ্বাস প্রদান করে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম তার বক্তব্যে বলেন, “নারিকেলবাড়িয়া একটি অবহেলিত ইউনিয়ন। এখানে দ্রুত ইউনিয়ন পরিষদ ভবন ও একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হবে। এছাড়া মাদক নির্মূলে যৌথ অভিযান পরিচালনা এবং গোরস্থানের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ৫৬ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসক বিদ্যালয় ও বাজারসংলগ্ন এলাকায় বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন।

বাংলাদেশ সময়: ২০:২৩:৩৫   ১০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন
বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার: মাহদী আমিন
ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী
মানবতার ফেরিওয়ালা আকাশ মিয়া: দগ্ধ প্রতিবন্ধী নীলার মুখে ফিরল আশার হাসি
নগরকান্দায় শামা ওবায়েদ: দিনব্যাপী সফরে মতবিনিময়, উঠান বৈঠক ও শোকসন্তপ্ত পরিবারে সমবেদনা
গভীর রাতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার, নেতৃত্বে ছাত্রদল নেতা তুষার মাহমুদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ