বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

মাদারগঞ্জে পরীক্ষার্থী অপহরণচেষ্টা: ৬ কিশোর গ্রেফতার।

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদারগঞ্জে পরীক্ষার্থী অপহরণচেষ্টা: ৬ কিশোর গ্রেফতার।
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬



মাদারগঞ্জে পরীক্ষার্থী অপহরণচেষ্টা: ৬ কিশোর গ্রেফতার।

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণে সহযোগিতার অভিযোগে ৬ কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর পুলিশ আজ তাদের আদালতে প্রেরণ করেছে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রাতে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী বারোখাদা এলাকার এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের উদ্দেশ্যে তুলে নিয়ে যাচ্ছিল জোড়খালী ইউনিয়নের খিলকাটি গয়েসপাড়া এলাকার মিষ্টার আলীর ছেলে কিশোর নাইম।

​অপহরণের মূল পরিকল্পনাকারী নাইম হলেও, তাকে এই কাজে সরাসরি সহযোগিতা করছিল স্থানীয় আরও ৬ কিশোর। নাইম ওই ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় বাড়ির পাশেই টের পেয়ে যান স্থানীয় বাসিন্দারা। তারা তাৎক্ষণিকভাবে ধাওয়া করে অপহরণে সহযোগিতার অভিযোগে অভিযুক্ত ৬ কিশোরকে হাতেনাতে আটক করেন। তবে মূল অভিযুক্ত নাইম সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

​আটককৃতদের বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে। তারা হলেন, সুখনগরী বারোখাদা এলাকার শাহজাহান মুন্সির ছেলে মনিরুল ইসলাম বাবু(২০) একই এলাকার হবি মুন্সির ছেলে সবুজ মিয়া(২১), খিলকাটি গয়েশপাড়া এলাকার মহব্বত আলীর ছেলে আনন্দ হাসান(১৮),হবি মন্ডলের ছেলে হোসেন আলী(১৮), বারোখাদা এলাকার জগলু পাশার ছেলে সাজিবুল হাসান সজিব(২০),খিলকাটি গয়েশপাড়া এলাকার তাছের মন্ডলের ছেলে ইউনুস মিয়া(১৮)।

​জনতা কিশোরদের আটকে রেখে থানায় খবর দিলে মাদারগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।

​পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, আটককৃত ৬ কিশোরকে উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার মূল আসামি নাইমকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:১৪   ১০ বার পঠিত