কানাইপুর বর্ণমালা স্কুলে মধুমাসের ফল উৎসব অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » কানাইপুর বর্ণমালা স্কুলে মধুমাসের ফল উৎসব অনুষ্ঠিত
শনিবার, ১৩ জুন ২০২৬



কানাইপুর বর্ণমালা স্কুলে মধুমাসের ফল উৎসব অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে অবস্থিত বর্ণমালা স্কুলে মধুমাস উপলক্ষে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে এ উৎসবের আয়োজন করা হয়।
বর্ণমালা স্কুলের পরিচালক জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত ফল উৎসবে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। উৎসবে দেশীয় ও মৌসুমি ১২ ধরনের ফলের সমাহার ছিল। ফলগুলোর মধ্যে ছিল আম, কাঁঠাল, জাম, লিচু, জামরুল, ড্রাগন ফল, গোলাপজাম, পেয়ারা, আনারস, কলা, পিচ ফলসহ বিভিন্ন পুষ্টিকর ফল।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষিকা মাহিয়া রহমান মেঘনা শিক্ষার্থীদের মধুমাসের বিভিন্ন ফলের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্য উপকারিতা এবং দৈনন্দিন খাদ্যাভ্যাসে ফলের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন।
পরে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের ফল পরিবেশন করা হয়। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ফল গ্রহণ করে আনন্দ প্রকাশ করে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিশুদের দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি, পুষ্টি সম্পর্কে সচেতনতা তৈরি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতেই এ ফল উৎসবের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১৯:৪৬   ১৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ