ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
রবিবার, ১৪ জুন ২০২৬



ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (সরকারি রাজেন্দ্র কলেজ শাখা) এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত সরকারি রাজেন্দ্র কলেজের শহর শাখা উচ্চ মাধ্যমিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. পারভেজ খান।
সমাবেশে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তামজিদুল হাসান কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক আরেফিন কায়েস ও মো. জুয়েল রানা, প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম স্বরন, সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা , বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন।

তারা আরও অভিযোগ করেন, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং বিভিন্ন ঘৃণ্য অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অপপ্রচার চালানো হচ্ছে। তারা এর তীব্র প্রতিবাদ করেন। এবং আগামীতে এর প্রতিবাদে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পরে বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ২২:৩৮:২২   ১২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
সরিষাবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান
প্রধানমন্ত্রীর নির্দেশনায় মধুখালীতে বিএনপি’র শারদীয় দুর্গাপূজা মনিটরিং কমিটি গঠন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ