​৩ দিনের মাথায় স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা, নিরপেক্ষ তদন্ত চায় পরিবার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ​৩ দিনের মাথায় স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা, নিরপেক্ষ তদন্ত চায় পরিবার
রবিবার, ১৪ জুন ২০২৬



​৩ দিনের মাথায় স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা, নিরপেক্ষ তদন্ত চায় পরিবার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বিয়ের মাত্র তিনদিন পরই স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ধর্ষণের মামলা দায়েরের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। তবে এই মামলাটিকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য জামালপুরের পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত আবেদন জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

গত বৃহস্পতিবার (৭ জুন) উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর গ্রামের দুদু মিয়ার ছেলে নুরনবী ইসলাম স্বাক্ষরিত এই আবেদনটি পুলিশ সুপার বরাবর জমা দেওয়া হয়। আবেদনকারী নুরনবী ইসলাম ওই মামলার প্রধান আসামি মানিক ওরফে নাহিদের সহোদর ছোট ভাই।

লিখিত আবেদনে নুরনবী ইসলাম উল্লেখ করেন, গত ২৫ মে ২০২৬ তারিখে সরিষাবাড়ী থানায় দায়ের করা মামলাটি (মামলা নং-২১/৯৭) সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। মামলার বাদী পক্ষের অভিযোগের সঙ্গে বাস্তব ঘটনার কোনো মিল নেই।

আবেদনে আরও দাবি করা হয়, মামলার প্রথম সাক্ষী ফারজু আক্তারের সঙ্গে প্রধান আসামি মানিক ওরফে নাহিদের বিয়ের বিষয়টি দীর্ঘদিন ধরে উভয় পরিবারের জানা ছিল। গত ২১ মে ২০২৬ তারিখে দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের আগে ও পরে সাক্ষীর বাবা ফিরোজ শেখ এবং আসামির বাবা-মায়ের মধ্যে মোবাইল ফোনে একাধিকবার কথোপকথন হয়েছে। ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের স্বার্থে সংশ্লিষ্ট মোবাইল নম্বরগুলোর কললিস্ট (CDR) ও ভয়েস রেকর্ড যাচাই করার জন্য পুলিশ সুপারের কাছে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

কথিত ঘটনার সময় পর্যন্ত বাদী পক্ষ থানায় কোনো নিখোঁজ ডায়েরি (জিডি) করেনি। মূলত ব্যক্তিগত ও পারিবারিক বিরোধের জেরে মানিক ওরফে নাহিদের পরিবারকে হয়রানি ও সামাজিকভাবে হেয় করতেই এই মিথ্যা মামলা সাজানো হয়েছে।

আবেদনকারী নুরনবী ইসলাম বলেন,​”ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে সংশ্লিষ্ট মোবাইল নম্বরসমূহের কল রেকর্ড ও অন্যান্য তথ্য যাচাইয়ের মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।”

খোঁজ নিয়ে জানা গেছে, এই মামলার ২ নম্বর আসামি করা হয়েছে সাইফুল খান নামের এক ব্যক্তিকে। ভুক্তভোগী পরিবারের দাবি, সাইফুল খানের অপরাধ কেবল তিনি নিহাদ ও রিতুর বিয়ের নিকাহনামায় (কাবিননামা) সাক্ষী হিসেবে স্বাক্ষর করেছিলেন। আর এই কারণেই বর্তমানে তিনি জেলহাজতে দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, “এই সংক্রান্ত কোনো (এসপি বরাবর দেওয়া) আবেদনের কপি এখনো আমরা পাইনি।” তবে দায়ের হওয়া মামলাটির বিষয়ে তদন্তকারী কর্মকর্তা গুরুত্বের সাথে তদন্ত চালাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ২৩:০৯:৩৮   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
বিশ্ব খাদ্য দিবস আজ
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের দুর্ভোগ কমাবে ফ্যামিলি কার্ড: তিতুমীর
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ