‘চায়না-ইংল্যান্ড-স্পেনের কোম্পানি নারায়ণগঞ্জে হাসপাতাল করতে চায়’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘চায়না-ইংল্যান্ড-স্পেনের কোম্পানি নারায়ণগঞ্জে হাসপাতাল করতে চায়’
রবিবার, ১৪ জুন ২০২৬



‘চায়না-ইংল্যান্ড-স্পেনের কোম্পানি নারায়ণগঞ্জে হাসপাতাল করতে চায়’

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, চায়না, ইংল্যান্ড ও স্পেনের কোম্পানি নারায়ণগঞ্জে ১ হাজার শয্যার আধুনিক ও বিশ্বমানের হাসপাতাল করার আগ্রহ প্রকাশ করেছে। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য ও সিটি প্রশাসক অফার লেটারও দিয়েছেন বলে জানান সাখাওয়াত।

রোববার (১৪ জুন) সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এ অনুষ্ঠানে সাখাওয়াত বলেন, “আমরা অত্যন্ত অভাগা নারায়ণগঞ্জবাসী। জাতীয় আয়ের একটা বড় অংশ নারায়ণগঞ্জ থেকে যায়। কিন্তু নারায়ণগঞ্জে কোনো মেডিকেল কলেজ নাই। নারায়ণণগঞ্জের ছাত্র-ছাত্রীরা যাতে ডাক্তার হতে পারে সেটার ব্যবস্থা নাই। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করব যে, আমাদের ৩০০ শয্যা যে হসপিটাল আছে এটাকে ৫০০ শয্যায় উন্নীত করে এটাকে মেডিকেল কলেজ হিসেবে স্থাপনা তৈরি করা হোক।”

তিনি আরও বলেন, “আমাদের সাথে চায়না, ইংল্যান্ড ও স্পেনের একটি কোম্পানি নারায়ণগঞ্জে ১০০০ শয্যা একটি আধুনিক উন্নত বিশ্বমানের হসপিটাল করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। সেই ব্যাপারে মেডিকেল কলেজ এবং একটি স্পেশালাইজড হসপিটাল করার ব্যাপারে আমাদের মাননীয় পাঁচ আসনের এমপি মহোদয় এডভোকেট আবুল কালাম এবং আমিসহ আমরা ডিউ লেটার পাঠিয়েছি। এবং ওই কোম্পানির যে অফার সেই অফার লেটারও আমি পাঠিয়েছি। নারায়ণগঞ্জে একটি স্পেশালাইজড হসপিটাল আমাদের লিস্টে যেন থাকে সেই আহ্বান জানাই।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, জেলা প্রশাসক রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৪৪   ৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ