মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬



মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি বাল্কহেড, একটি ড্রেজার ও একটি আনলোডার মেশিনসহ এক ব্যক্তিকে আটক করেছে মধুখালী উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতিক দত্ত।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভারি বৃষ্টি উপেক্ষা করে মধুখালী উপজেলার গয়েশপুর ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এলাকাটি মধুখালী উপজেলা ও মাগুরা সদর উপজেলার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত।
অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে নড়াইল জেলার বুড়িখালী গ্রামের বাসিন্দা মো. বেলায়েত মোল্লা (৪৫), পিতা- মো. হান্নান মোল্লাকে হাতেনাতে আটক করা হয়। পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত একটি বাল্কহেড, একটি ড্রেজার ও একটি আনলোডার মেশিন জব্দ করা হয়।
পরে জব্দকৃত যন্ত্রপাতি কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাকিব হোসেন চৌধুরী ইরানের জিম্মায় রাখা হয়। আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।

সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতিক দত্ত মধুখালী উপজেলায় যোগদানের পর থেকেই নিয়মিত নানা অনিয়মে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে আসছেন। অন্যায় অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান।

বাংলাদেশ সময়: ১৮:২১:৩২   ১১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় মারধরের অভিযোগের পরদিন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ