বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ফরিদপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬



ফরিদপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি: “আলোকিত মানুষ, বিকশিত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির আওতায় ফরিদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তন, ফরিদপুরে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে জ্ঞান ও মেধার প্রতিফলন ঘটায়। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বইপড়ার অভ্যাস গড়ে তোলা এবং সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বইপড়া মানুষের চিন্তা-চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বইপড়া কর্মসূচির মাধ্যমে আলোকিত প্রজন্ম গড়ে তোলাই বিশ্ব সাহিত্য কেন্দ্রের মূল লক্ষ্য।
আয়োজকরা জানান, এ ধরনের কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, আত্মবিশ্বাস এবং নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২১:৪১:৫০   ৮ বার পঠিত