উন্নয়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ব: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » উন্নয়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ব: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬



উন্নয়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ব: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, সরকারের অঙ্গীকার অনুযায়ী সারা দেশের যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ চলছে। জনগণের প্রত্যাশা পূরণে অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকার।

আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরা ও নগরপাড়া বালু সেতু পরিদর্শন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কেউ উন্নয়ন ও গণতন্ত্রের কথা বললে তার কণ্ঠ রোধ করা হতো, গ্রেফতার, অপহরণ, এমনকি গুমের শিকার হতে হতো। ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণ গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করে। জনগণের প্রত্যাশা পূরণ, দেশের উন্নয়ন এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাঁর সেই আপোসহীন সংগ্রামের ফল আজকের বাংলাদেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে হৃদয়ে ধারণ করে সরকার একটি উন্নত বাংলাদেশ গঠনের জন্য কাজ করছে।

নির্মাণাধীন কায়েতপাড়া-নগরপাড়া এবং রূপগঞ্জ-ইছাপুরা ব্রিজ প্রসঙ্গে তিনি বলেন, মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এই সেতু দু’টি। তবে একটি মহল বিভিন্ন কারণে প্রকল্পের কাজ বাধাগ্রস্ত করেছে। বর্তমান সরকার চায় দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে উন্নয়ন পৌঁছে দিতে।

তিনি আরও বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সেতু দু’টির নির্মাণকাজ দ্রুত সম্পন্নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, সেতু দু’টি চালু হলে এলাকার হাজারো মানুষের যাতায়াত সহজ হবে। এতে সময় ও ব্যয় কমার পাশাপাশি কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, নগরপাড়া সেতু চালু হলে ঢাকা থেকে রূপগঞ্জ এবং সিলেটগামী যানবাহনের চলাচল আরও সহজ ও দ্রুত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এবং রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রীসহ অতিথিরা তারাবো পৌর অডিটোরিয়ামে উপকারভোগীদের মধ্যে ভ্যান ও ছাগল বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২১:৫৯:০০   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিশু নন্দিনী হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু
রূপগঞ্জে অভিযানে গিয়ে হামলার শিকার ঢাকা ডিবি পুলিশের ৩ সদস্য
এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে - আইনমন্ত্রী
বর্তমান সংসদের কোনো সদস্যকে ঋণখেলাপি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত
সেনাবাহিনীকে প্রশিক্ষিত, সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় সেনাবাহিনী প্রধানের
উন্নয়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ব: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চরভদ্রাসনের সাবেক ইউপি সদস্যের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ